নয় দিনের এ আয়োজনে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড অ্যাসার, টিপি লিংক, এইচপি, লেনেভো, ক্যানন ও প্যানটাম অংশ নিয়েছে। ক্রেতারা এসব ব্র্যান্ড থেকে ল্যাপটপ ও ডেস্কটপ পিসি এবং অন্যান্য কম্পিউটার সামগ্রী কিনলেই পাবেন আকর্ষণীয় উপহার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এ এল মোজহার ইমাম চৌধুরী (পিনু), সহসভাপতি আকতার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, সহসাধারণ সম্পাদক মো. জাহেদ আলী ভূঁইয়া, কোষাধ্যক্ষ আনোয়ারুর রহমান, কার্যকরী পরিষদের সদস্য ফজলুর বারী লিটন এবং রফিকুল ইসলাম, স্মার্ট টেকনোলজিস লিমিটেডের পরিচালক মুজাহিদ আল বেরুনী সুজন, এক্সেল টেকনোলজিস লিমিটেডের তুলসী কুমার সাহা, প্রবীর কুমার সাহা, গ্লোবাল ব্রান্ড প্রাঃ লিমিটেডের মো. কামরুজ্জামান এবং আহ্বায়ক মো. জাহেদুল আলম ও ব্রান্ডের স্পন্সররা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটি আইডিবির ব্যবসায়ীরা।
মোজহার ইমাম চৌধুরী (পিনু) বলেন, ‘অনেক সময় ক্রেতারা তাদের ক্রয় পণ্য সরাসরি ব্র্যান্ড থেকে সেবা নিতে চায়। এ বিবেচনায় সব ব্র্যান্ডকে এক সঙ্গে করে গ্রাহক সন্তুষ্টির লক্ষে আমাদের এ প্রয়াস।’
মাহবুবুর রহমান বলেন, ‘মার্কেটে ক্রেতা সন্তুষ্টির লক্ষ্যে সবসময় আমরা বিভিন্ন ধরনের আয়োজনের চেষ্টা করি।’
সিটি আইটি ঈদ উৎসবের প্রধান সমন্বয়ক মো. জাহেদুল আলম বলেন, ‘বিসিএস কম্পিউটার সিটি এ দেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট এবং ৯৫ শতাংশ ডিষ্ট্রিবিউটারের শোরুম এখানেই। তাই ক্রেতাদের পণ্যের সঠিক ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যেই আমাদের এই আয়োজন।’
উল্লেখ্য, সিটি আইটি ঈদ উৎসব চলাকালীন সময়ে মার্কেটে ক্রেতা সাধারণের জন্য থাকবে সব ধরনের পণ্যের ওপর আকর্ষণীয় উপহার ও বিশেষ মূল্যছাড়। এই সময় মার্কেটের নিচতলায় প্রত্যেক ব্র্যান্ডের প্রদর্শনী বুথও থাকবে।