রাজধানীর খ্যাতনামা প্রযুক্তিপণ্য বিপণিকেন্দ্র বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি ভবন)-এ আজ উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত প্রযুক্তিপণ্যের উৎসব "সিটি আইটি ঈদ ফেস্ট ২.০"।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আক্তার হোসেন খান, সহসভাপতি ফজলুর বারী লিটন, সাধারণ সম্পাদক মো. জাহেদ আলী ভূঁইয়া এবং অন্যান্য কমিটির সদস্য ও স্পন্সর প্রতিনিধিরা।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন দেশের আইটি সেক্টরের নেতৃস্থানীয় ব্র্যান্ডসমূহের প্রতিনিধি, যাদের মধ্যে উল্লেখযোগ্য:
আসুস (Asus)
বেনকিউ (BenQ)
কুগার (Cougar)
ডাহুয়া (Dahua)
জাবরা (Jabra)
টিপি-লিংক (TP-Link)
ভ্যালু টপ (Value Top)
ওয়ালটন (Walton)
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবারকার ঈদ ফেস্টে থাকবে আকর্ষণীয় অফার, ডিসকাউন্ট, গিফট, র্যাফেল ড্রসহ আরও নানা চমক। ক্রেতারা প্রযুক্তিপণ্য কেনার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের নতুন প্রযুক্তি ও গ্যাজেটও দেখতে ও পরখ করে নিতে পারবেন।
উৎসব চলবে আগামী ৪ই জুন ২০২৫ পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আয়োজকরা আশা করছেন, এবারের ঈদ ফেস্ট প্রযুক্তিপণ্যপ্রেমী ক্রেতাদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে

Leave your Comment here