BCS Computer City - IDB Bhaban, 8-A Rokeya Sharani, Dhaka 1207
Event Duration
Start: 20 Nov 2026 → End: 14 Dec 2026
Last submission Date
14 Dec 2026
City It Mega Fair 2026 Content Creation Competition
img

বাংলাদেশের সর্ববৃহৎ কম্পিউটার মেলা সিটি আইটি মেগা ফেয়ার ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশন!

আপনি ভিডিও বানাতে ভালোবাসলে এই সুযোগ আপনার জন্যই।

নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে জিতে নিন আকর্ষণীয় নগদ পুরস্কার!

🥇 ১ম পুরস্কার – ৫০,০০০ টাকা
🥈 ২য় পুরস্কার – ৩০,০০০ টাকা
🥉 ৩য় পুরস্কার – ২০,০০০ টাকা

🎬প্রতিযোগিতার সময়: ২০ নভেম্বর ২০২৬ থেকে ১৪ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা পর্যন্ত

📝প্রতিযোগিতার অংশগ্রহণের নিয়ম:

১। সিটি আইটি মেগা ফেয়ার ২০২৬ এবং বিসিএস কম্পিউটার সিটি আইডিবি ভবন নিয়ে ১–২ মিনিটের একটি অরিজিনাল ভিডিও বানাতে হবে।

২। ভিডিওটি আপনার নিজের ফেসবুক পেইজ অথবা প্রোফাইল, যেকোনো ১টিতে পোস্ট করতে হবে। পোস্ট অবশ্যই ২০ নভেম্বর ২০২৬ বা তার পরে করতে হবে; এর আগে পোস্ট করা ভিডিও প্রতিযোগিতায় গণ্য হবে না।

৩। পোস্টটির লিংক BCS Computer City-এর পেইজের ইনবক্সে পাঠাতে হবে।
ইনবক্সে পাঠানো লিংকটির ভিউ, লাইক, কমেন্ট ও শেয়ার কাউন্ট করা হবে। একাধিক লিংক পাঠালে প্রথম লিংক থেকেই সবকিছু কাউন্ট করা হবে ।

৪। অংশগ্রহণকারীদের ভিডিও ভবিষ্যতে BCS Computer City-এর প্রচারে ব্যবহার করা হতে পারে, তাই মিউজিকসহ সব উপাদান কপিরাইট ফ্রি, নিজস্ব বা স্বত্ব কিনে ব্যবহার করতে হবে।

৫। পোস্টে BCS Computer City-এর পেইজ ট্যাগ করতে হবে।

৬। অবশ্যই এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে হবে: #CityITMegaFair2026 #BCSComputerCity #IDBBhaban

বিজয়ী নির্ধারণ: যার ভিডিওতে ভিউ, লাইক, কমেন্ট ও শেয়ার সবচেয়ে বেশি হবে, তিনিই হবেন বিজয়ী!

 বিজয়ী ঘোষণা: ১৫ই ডিসেম্বর মেলা শেষ হওয়ার পরবর্তীতে বিজয়ী ক্রিয়েটরদের নাম ঘোষণা করা হবে।

বিশেষ দ্রষ্টব্য:
১। বিসিএস কম্পিউটার সিটি যেকোনো সময় প্রতিযোগিতা বাতিল বা এর নিয়মাবলি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
২। বিজয়ী নির্ধারণসহ সব বিষয়ে বিসিএস কম্পিউটার সিটি কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।

সিটি আইটি মেগা ফেয়ার ২০২৬
AI ও প্রযুক্তির সাথে, আগামীর পথে।

 ০৮–১৫ ডিসেম্বর, ২০২৬
 বিসিএস কম্পিউটার সিটি, আইডিবি ভবন, আগারগাঁও, ঢাকা