বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটি ও উপদেষ্টা মন্ডলীর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
📅 তারিখ: ৭ই এপ্রিল ২০২৫, সোমবার
📍 স্থান: বিসিএস কম্পিউটার সিটি, আগারগাঁও, ঢাকা
বাংলাদেশের সর্ববৃহৎ প্রযুক্তি শপিং মল বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটি এবং উপদেষ্টা মন্ডলীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৭ই এপ্রিল, ২০২৫ তারিখে। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় যা বিসিএস কম্পিউটার সিটি আইডিবি মার্কেটের উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রযুক্তি খাতে চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে বলে আশা করা যায়।
এ সভায় বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) ম্যানেজমেন্ট কমিটির প্রতিনিধিত্ব করেন:
আখতার হোসেন খান
সভাপতি, বিসিএস কম্পিউটার সিটি
ফজলুর বাড়ি লিটন
সহ-সভাপতি, বিসিএস কম্পিউটার সিটি
মোঃ জাহেদ আলী ভূঁইয়া
সাধারণ সম্পাদক,বিসিএস কম্পিউটার সিটি
এছাড়াও বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, সভায় উপস্থিত উপদেষ্টা মন্ডলীর সদস্যরা ছিলেন দেশের খ্যাতনামা পাঁচজন প্রযুক্তি উদ্যোক্তা ও ব্যবসায়ী, যাঁরা তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে ইসি কমিটিকে মূল্যবান পরামর্শ প্রদান করেন।
উপস্থিত উপদেষ্টাগণ ছিলেনঃ
জনাব আহমেদ হাসান
ম্যানেজিং ডিরেক্টর, রায়ানস আইটি লিমিটেড
মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর , গ্লোবাল ব্র্যান্ড পি এল সি
জনাব মাজিবুর রহমান স্বপন
ম্যানেজিং পার্টনার, হাইটেক প্রফেশনালস
জনাব আজিম উদ্দিন আহমেদ
ম্যানেজিং ডিরেক্টর, রিশিত কম্পিউটারস লিমিটেড
জনাব সারওয়ার মাহমুদ খান
ম্যানেজিং পার্টনার, ইউনাইটেড কম্পিউটার সেন্টার
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বিসিএস কম্পিউটার সিটির ভবিষ্যৎ দিকনির্দেশনা ও কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন। মার্কেটের সার্বিক পরিবেশ, ব্যবসার সুযোগ-সুবিধা, ভোক্তা সেবা উন্নয়ন, এবং প্রযুক্তি বাজারের সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর বিষয়ে নানা প্রস্তাবনা উত্থাপন করা হয়।
এই মতবিনিময় সভা এক ইতিবাচক বার্তা বহন করে—যেখানে নেতৃত্ব, অভিজ্ঞতা এবং সহযোগিতার সমন্বয়ে বিসিএস কম্পিউটার সিটিকে আরও এগিয়ে নেওয়ার পথ তৈরি হচ্ছে।
Leave your Comment here