ঢাকার অন্যতম প্রযুক্তি বিপণিবিতান বিসিএস কম্পিউটার সিটি-এর আয়োজনে আজ অনুষ্ঠিত হয়ে গেল ‘সিটি আইটি ঈদ ফেস্ট V.2’-এর স্পন্সর স্বাক্ষর অনুষ্ঠান (Sponsors Signing Ceremony)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য প্রযুক্তি ব্র্যান্ডসমূহের প্রতিনিধিরা। অংশগ্রহণকারী স্পন্সর প্রতিষ্ঠানগুলো হলেন:
🔸 আসুস (Asus)
🔸 বেনকিউ (Benq)
🔸 কুগার (Cougar)
🔸 দাহুয়া (Dahua)
🔸 জাবরা (Jabra)
🔸 টিপি-লিংক (TP-Link)
🔸 ভ্যালু টপ (Value Top)
🔸 ওয়ালটন (Walton)
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিগণ বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আকতার হোসেন খান , সহসভাপতি ফজলুর বারী লিটন এবং সাধারণ সম্পাদক মো.জাহেদ আলী ভূঁইয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ।
সিটি আইটি ঈদ ফেস্ট V.2 এর মাধ্যমে ক্রেতাদের জন্য থাকছে প্রযুক্তি পণ্যে আকর্ষণীয় অফার, ছাড় এবং চমকপ্রদ উপহার। এই আয়োজনে স্পন্সরদের সক্রিয় অংশগ্রহণ সবার প্রত্যাশা ও আগ্রহকে নতুন মাত্রা দিচ্ছে।
উল্লেখ্য, আসন্ন ঈদকে ঘিরে এই ফেস্টিভ্যাল সবার জন্য একটি অনন্য প্রযুক্তি অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন ।
Leave your Comment here